1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ‘প্রতিরোধ’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

 সোনারগাঁয়ে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি ও চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী সোনারগাঁও সরকারি কলেজের সামনে জড়ো হয়। তাঁরা কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিল করে মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে কোটা বাতিলের দাবিতে স্লোগান দেয়।

‘মেধা না কোটা, মেধা, মেধা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, আমার ভাইয়ের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ শিক্ষার্থীদের এমন শ্লোগানে মুখরিত হয়ে উঠে মহাসড়ক এলাকা। এসময় প্রায় ৩০ মিনিট মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে যান চলাচল বন্ধ থাকে।

এসময় সোনারগাঁও থানা পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা মহাসড়কে শুয়ে পরে। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়ার অভিযোগ উঠে। তবে ছাত্রলীগ নেতার দাবি শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে ছাত্রলীগ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। সড়ক অবরোধের সময় শিক্ষার্থীরা বলেন, ৫৬ ভাগ কোটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা কোটা প্রথার যৌক্তিক সংস্কার চেয়েছি। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। সোনারগাঁও থানার পরিদশর্ক (তদন্ত) মহসিন মিয়া বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park