1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

জাতীয় বাজেট সরকারি কর্মচারীদের স্বপ্ন পূরণ হয়নি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
সরকার ঘোষিত বাজেট ২০২৪-২০২৫ কে স্বাগত জানালেও বাজেটে সরকারি কর্মচারীদের স্বপ্ন পূরণ হয়নি বলে দাবী করেছেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকার কর্মচারী সমিতির কেন্দ্র্রীয় নেতৃবৃন্দ। গত ১ জুলাই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতে এমন দাবী করেন তারা।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, আমরা প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী। রাষ্ট্রীয় অবকাঠামোর সরাসরি অংশ। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল ঘোষণার পর দীর্ঘ নয় বছরে রাষ্ট্রীয় কাঠামোগুলোর উত্তরোত্তর সমৃদ্ধিতে দেশ আজ বিশ্ব দরবারে উজ্জ্বল নক্ষত্রে পরিনত হয়েছে। এক দিকে রাষ্ট্রীয় কাঠামোর ভৌত উন্নতি, আরেক দিকে রাষ্ট্রীয় নিম্ন শ্রেণির সরকারি কর্মচারীদের অস্বাভাবিক জীবন যাপন। কতিপয় হাতেগোনা কয়েকজন দুর্ণীতি পরায়ন কর্মকর্তা কর্মচারীর দায় আমরা নিব না। বরং তাদের বিরুদ্ধে চলমান আইনগত ব্যবস্থাকে স্বাগত জানাই। সম্মানিত রাষ্ট্রীয় এক উচ্চপদস্থ রাজনৈতিক নেতার, গণকর্মচারীদের বারংবার বেতন বৃদ্ধির ভুল তথ্যটি নিয়েও আমরা বিব্রত। বারং বার বেতন বৃদ্ধি তো দূরের কথা বিপরীতে চলছে বিভিন্ন ভাতা কেটে নেওয়ার কৌশল। মাননীয় প্রধানমন্ত্রী মূল্যস্ফিতির সাথে সমন্বয় রেখে বর্তমান বাজেটকে স্বাগত জানাই। কিন্তু আমরা হতাশাগ্রস্থ এই ভেবে আমাদের জন্য বর্তমান বাজার মূল্যের সাথে সমন্বয় করে সরকারি কর্মচারীদের জীবন মান স্বাভাবিক রাখার জন্য কোন প্রস্তাব পাশ করা হয়নি, আমরা মর্মাহত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকারি কর্মচারীদের একমাত্র অভিভাবক। তিনি মানবিক দিক বিবেচনা করে অবশ্যই আমাদের বেতন ভাতা সম্পর্কে পুনঃ বিবেচনা করবেন বলে আমরা বিশ্বাস করি।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park