প্রায় দুই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ-২) মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্যদিকে তার স্ত্রী শাহানা পারভীন পেশায় গৃহিণী হলেও তার নামে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। যা তার স্বামীর অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে ওই সম্পদ করেছেন বলে দুদকের কাছে মনে হয়েছে। যে কারণে শাহানা পারভীনকে প্রধান আসামি করে অবৈধ সম্পদ অর্জনের সহযোগিতার জন্য রাজউক কর্মকর্তা মোবারক হোসেনকে দ্বিতীয় আসামি করা হয়েছে এই মামলায়। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দুটি দায়ের করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ