1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

উকিল মেয়েকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় উকিল মেয়েকে ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো। গ্রেপ্তার বৃদ্ধ আনোয়ার উল্লাহ ওরফে আনোয়ার (৬০) কাচঁপুর ইউনিয়নের চেঙ্গাইন বড়ভিটা এলাকার মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকার আনোয়ার উল্লাহর বাড়িতে ভূক্তভোগী ওই নারীকে ডেকে নিয়ে যায়। তারা সম্পর্কে উকিল মেয়ে ও বাবা। ২০ বছর আগে ওই নারীর বিয়েতে বৃদ্ধ আনোয়ার উল্লাহ তার উকিল হন। বিয়ের পর থেকে উভয়ের বাড়িতে তাদের যাওয়া আসা ছিল। গত ১৪ জুন দুপুরে বাড়ি ফাঁকা থাকায় ভুক্তভোগী ওই নারীকে মোবাইল ফোনে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ভুক্তভোগী নারী ডাক-চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। পরে তিনি বাড়ি চলে যান। গত বৃহস্পতিবার রাতে তার স্বামীকে সঙ্গে নিয়ে বৃদ্ধ আনোয়ারউল্লাহকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার সকালে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। পরে তাকে নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। তালতলা ফাঁড়ি পুলিশের পরিদর্শক ( ইনচার্জ) মো. সাইফুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধকে গ্রেপ্তারের পর আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park