1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মন্দিরে আত্মগোপনে ছিলেন আনার হত্যার আসামিরা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় খাগড়াছড়ির পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মোস্তাফিজ ও ফয়সাল গাজী নামে দুই আসামিকে। বুধবার (২৬ জুন) খাগড়াছড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ। তিনি বলেছেন, সংসদ সদস্য আনার হত্যার অন্যতম এই দুই আসামি প্রায় ২৩ দিন পাহাড়ি এলাকার একটি কালী মন্দিরে আত্মগোপনে ছিলেন। সেখানে তারা নিজেদের হিন্দু হিসেবে পরিচয় দিতেন।ডিবিপ্রধান বলেন, মন্দিরে আশ্রয় পেতে তারা হিন্দু নাম ধারণ করেন। স্থানীয়দের কাছে তারা বলতেন কালী মাতার কাছে থাকতে তাদের ভালো লাগে। তাই তারা মন্দির ছেড়ে কোথাও যাবেন না।এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, সীতাকুণ্ডের একটি পাহাড়ের নিচে ‘পাতাল কালী মন্দির’ রয়েছে। সেখানে গিয়ে তারা পলাশ রায় ও শিমুল রায় নাম ধারণ করে হিন্দু সেজে দুজনেই কালী মন্দিরে থাকতেন। তারা রাতেও সেখানেই থাকতেন। বলতেন, আমরা মাকে বেশি ভালোবাসি, তাই মায়ের পাশেই থাকতে চাই। হারুন বলেন, মোস্তাফিজ এবং ফয়সাল মিশন সম্পন্ন করে ১৯ তারিখ দেশে ফিরে আসেন। তারপর শাহিনের সঙ্গে কথা বলেন। শাহিন তাদের খরচের জন্য ৩০ হাজার টাকা দেন। এই টাকা নিয়ে তারা এখানে চলে আসেন। কেননা আগে ড্রাইভার হিসেবে কাজ করায় জায়গাগুলো তাদের চেনা ছিল। ফলে তারা পাতাল কালী মন্দিরে এসে থাকতেন এবং ঘুমাতেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park