1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ইউনূসকে তাঁর সঙ্গে বিতর্কে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসকে তাঁর সাথে বিতর্কের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ইউনুস তাঁর কাছ থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন এবং এখন তার অবৈধভাবে সংগৃহিত অর্থ ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
তিনি বলেন, “তাকে ঈর্ষা করার কিছু নেই। তিনি এসে আমার সাথে বিতর্ক করতে পারেন যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্রে করা হয়।”
প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক দুই দিনের ভারত সফরের উপর আজ এখানে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তাঁর বিরুদ্ধে টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধ সম্পর্কে তিনি বলেন, ডক্টর ইউনূস তার অবৈধভাবে অর্জিত অর্থ ব্যবহার করে তাঁর বিরুদ্ধে লিখছেন। এর আগে বেশ কয়েকজন নোবেল বিজয়ীর প্রকাশিত বিবৃতি ছিল একটি বিজ্ঞাপন।
শেখ হাসিনা প্রশ্ন করেন, “তিনি এত জনপ্রিয় হলে কেন তাকে বিজ্ঞাপন দিতে হল।”
তিনি বলেন, সারা বিশ্বের মানুষেরই তো তার পক্ষে কথা বলার কথা। কিন্তু, কেউ তার পক্ষে কথা বলতে এগিয়ে আসেনি।
ইউনূস তাঁর কাছ থেকে সবচেয়ে বেশি আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এটা ঠিক যে আমরা তাকে উপরে তোলার জন্য আরো অনেক কিছু করেছি।
প্রধানমন্ত্রী বলেন, ড. ইউনূস একজন ব্যবসায়ী। তার সঙ্গে তাঁর কোনো তুলনা নেই। তিনি বলেন, “শেখ হাসিনা কারো প্রতি ঈর্ষান্বিত নন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। অন্তত এই আসনটি কেউ নিতে পারবে না। আমি এটা নিয়ে গর্ব বোধ করি।”
প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীত্ব সাময়িক। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি সব সময় দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে থাকেন। তিনি বলেন, “আমি কখনই দেশ বা দেশের স্বার্থ (কারো কাছে) বিক্রি করি না।”

শেখ হাসিনা বলেন, ক্ষুদ্রঋণকে দারিদ্র্য বিমোচনের একটি ভালো পদক্ষেপ মনে করে তিনি দেশে ও বিদেশে এর প্রচার করেছেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, তবে তিনি ধীরে ধীরে বুঝতে পেরেছেন যে- ক্ষুদ্রঋণ দারিদ্রতাকে লালন করছে।
তিনি বলেন, তিনি গ্রামীণ ব্যাংককে তিন ধাপে ৪০০ কোটি টাকা দিয়ে টিকে থাকতে সাহায্য করা সত্ত্বেও ইউনূস এখন তাঁকেই সবচেয়ে বেশি দোষারোপ করছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park