1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্ব¡রে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেছেন।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিচারপ্রার্থীদের এই  ন্যায়কুঞ্জ  উদ্বোধন করেন।
ন্যায়কুঞ্জ পরিদর্শন করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আদালতে বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলায় আদালত ভবনের সাথে ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বসার কোনো স্থান নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই, নারীদের জন্য শৌচাগার নেই, তখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বিচার প্রার্থীদের এ সমস্যা সমাধানে সারাদেশে ‘ন্যায়কুঞ্জ’ স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেন। ‘ন্যায়কুঞ্জের’ ভেতরে মায়েরা চাইলে শিশুদের দুগ্ধপান করাতে পারবেন। বিচারপ্রার্থী যারা আদালতে আসেন তারা বাধ্য হয়েই এখানে আসেন, তাদের বসার জন্য এটি স্থাপন করা হয়েছে। ুএই স্থাপনা তৈরি মধ্য দিয়ে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে বলে প্রধান বিচারপতি উল্লেখ করেন।
ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময় হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এম. আলী আহমেদ, আপীল বিভাগের রেজিষ্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল হ বিভিন্ন পদমর্যাদার বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন। এই স্থাপনা তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচার বিভাগের পক্ষ থেকে ধনাবাদ জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park