1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শেখ হাসিনার কারামুক্তি দিবসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ‘কারাগার থেকে কারামুক্তি: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, তত্ত্বাবধায়কের নামে বিদেশি অশুভ শক্তি ও সামরিক মদদপুষ্ট সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারারুদ্ধ করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তাদের ষড়যন্ত্র বহু আগে থেকেই শুরু হয়েছিল। যারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ছিল তারা রাজাকার, আলবদর, আল শামসসহ বিভিন্ন বাহিনীর ব্যানারে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্রের বাস্তবায়ন করেছিল।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মিল্টন বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রগতিশীল কলামিস্ট ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. হারুন অর রশিদ আসকারী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান, সংরক্ষিত নারী আসনের (গোপালগঞ্জ) সংসদ সদস্য বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নাজমা আক্তার, বঙ্গবন্ধু গবেষক এবং দৈনিক বাংলা ও নিউজ বাংলা ২৪ এর নির্বাহী পরিচালক মেজর মো. আফিজুর রহমান (অব.) বক্তব্য দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park