1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে, গাফিলতি পেলেই ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন এমপি বলেছেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে। এখানে কোন রোগী সরকারী সেবা বঞ্চিত হলে এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে। কোন রকম গাফিলতি থাকলে কঠোর শাস্তি পেতে হবে ।

বৃহস্পতিবার (৬ জুন) রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও রোগীদের হালচাল পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, লাইসেন্স বিহীন বেসরকারি হাসপাতাল বন্ধের অভিযান আগের মতোই চলবে তাই অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হবে। মনে রাখতে হবে জীবন একটাই, এ জীবন নিয়ে চিকিৎসার নামে কোন প্রকার হয়রানি মেনে নেয়া হবে না।

হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও সক্রিয় করতে সরকার কাজ করছে। তবে উপজেলা পর্যায়ে যতগুলো হাসপাতালে দেখলাম, তার মাঝে রূপগঞ্জের এ হাসপাতালটির সার্বিক পরিবেশ ভালো। রোগীরা যাতে সেবা বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিচ্ছি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী এবং নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।

এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস।   আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের  অতিরিক্ত মহা পরিচালক বিগ্রেডিয়ার মাইনুল হাসান,হাসপাতাল পরিদর্শক ডাক্তার আবু হোসেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল ফজল মোঃ মশিউর রহমান,রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল,রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীসহ স্থানীয় গন্যমান্যরা।

মতবিনিময় সভা শেষে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ, রোগীদের ওয়ার্ড, কেবিন, স্টোর রুম, পরীক্ষণ যন্ত্রাদিসহ ডাক্তারদের চেম্বার ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park