1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বাংলাদেশিদের স্বল্প খরচে চিকিৎসা দেবে ভারতের মণিপাল হসপিটাল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

ভারতের দ্বিতীয় বৃহত্তম হসপিটাল চেইন মণিপাল হসপিটালস’র সাথে একীভূত হয়েছে কোলকাতা ও ভূবনেশ্বরে আমরি হাসপাতালের তিনটি ইউনিটসহ মোট ৫টি হাসপাতাল। আগামী ১৫ মে থেকে মণিপাল হসপিটালসের অধীনে হাসপাতালগুলো পরিচালিত হবে। একীভূত হওয়া হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের স্বল্প খরচে চিকিৎসা সেবা দেয়া হবে। সেই সেবার মানের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ শনিবার নগরীর হোটেল আগ্রাবাদে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে  চট্টগ্রামের সেবা প্রার্থীদের জন্য মণিপাল হসপিটালসের পক্ষ থেকে একীভূত হওয়ার বিষয়সহ এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে মণিপাল হসপিটালস গ্রুপের চিফ ম্যানেজার (ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার এন্ড সার্ভিসেস) রাম গোপাল বর্ধন বলেন, আগামী ১৪ মে কোলকাতায় একীভূত হওয়া হাসপাতালগুলোতে মণিপাল হসপিটালস কার্যক্রম শুরু করবে। এতে করে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য যান, তাদের আর দীর্ঘ যাত্রা করে ব্যাঙ্গালোর বা দিল্লী যেতে হবে না। আমরা চিকিৎসা সেবার পাশাপাশি একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামও পরিচালনা করি। বাংলাদেশের চিকিৎসকরাও এর আওতায় অবজারভেটরি ট্রেনিং নিয়েছেন। ৭০ বছরের বেশি সময় ধরে মণিপাল হসপিটালস অত্যন্ত সুনামের সাথে সারা ভারতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দিচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park