1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বাড়ছে ফ্রিজ ও এসির দাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজাটে স্থানীয় পর্যায়ে উৎপাদিত এয়ারকন্ডিশন (এসি) এ মূসকসহ রেয়াতি সুবিধা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সাথে রেফ্রিজারেটর ও ফ্রিজারের ক্ষেত্রেও একই প্রস্তাব দেওয়া হয়েছে। এতে দেশের বাজারে বাড়তে পারে এসি ও ফ্রিজের দাম।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ প্রতিপাদ্যে এবারের বাজেটের আকার চূড়ান্ত করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে এয়ারকন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান শূন্য শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ মূসক আরোপসহ রেয়াতি সুবিধার মেয়াদ এক বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি এবং রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ মূসক আরোপসহ রেয়াতি সুবিধার মেয়াদ এক বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park