প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক বনায়ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সমৃদ্ধ বনের সাথে সমৃদ্ধ অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত।
তিনি একটি সুখী, সমৃদ্ধ, প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে বাড়ির আনাচে-কানাচে, পতিত ও প্রান্তিক ভূমিতে, সড়কের ধারে ও সড়কদ্বীপে, বাড়ির ছাদে, শহর-বন্দর নির্বিশেষে সকল উন্মুক্ত স্থানে ব্যাপক বনায়ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য আমি সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, উন্নত জীবনের জন্য যেমনি আর্থিক সমৃদ্ধি প্রয়োজন, তেমনি টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সবুজ প্রকৃতি ও জীববৈচিত্র্য সমৃদ্ধ নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ। সবুজ বন সুস্থভাবে বেঁচে থাকার নিশ্চয়তা প্রদান করে।
আগামীকাল ৫ জুন ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এবছর জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’ খুবই যৌক্তিক এবং সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।”
তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাসে বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। বৃক্ষ অতিরিক্ত তাপমাত্রা শোষণ করে পরিবেশকে শীতল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের অপরিণামদর্শী ও বেপরোয়া কর্মকা-ের বিরূপ প্রভাবে দিন দিন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, পরিবর্তন ঘটছে জলবায়ুর।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ