1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আর্মড পুলিশ ব্যাটালিয়নের নতুন প্রধান অতিরিক্ত আইজিপি সেলিম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীরকে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মো. জাহাঙ্গীর বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। গত বছরের আগস্টে তিনি অতিরিক্ত আইজিপি হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনএসআইয়ের পরিচালক সেলিম মো. জাহাঙ্গীরকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, তিনি দিল্লি বাংলাদেশ দূতাবাসে এন এস আই পরিচালক হিসাবে সংযুক্ত ছিলেন। ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি হওয়ার পর তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে নিয়োগ করা হয়। । ২০১৮ সাল থেকে তিনি সেখানে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৫ সাল থেকে দুইবছর র‌্যাবের পরিচালক ছিলেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এবং কক্সবাজারের এসপি ছিলেন। সেলিম মো. জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা শেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং তিনবার আইজিপি ব্যাজ পেয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park