গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে প্রার্থী কর্তৃক জমাকৃত ব্যয়ের বিবরণী এবং দলিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বা অন্য কোনো স্থানে রাখা, এক শ টাকা ফি প্রদানসাপেক্ষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা এবং যেকোনো ব্যক্তিকে দরখাস্তে আবেদন এবং নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে সরবরাহ করার নির্দেশনা রয়েছে। কিন্তু টিআইবি পরিচালিত গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্থানীয় পর্যায়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এই নির্দেশনা মান্য করেনি। নির্ধারিত ফি গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্দিষ্ট নেই এবং কোথায় টাকা জমা দিতে হবে সেই নির্দেশনা স্পষ্ট করা হয়নি- অজুহাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ব্যয় বিবরণীর নথি প্রদানে অপারগতা প্রকাশ করে। টিআইবি’র পক্ষ থেকে তথ্য চেয়ে কমিশনে অবেদন করলেও কমিশন তথ্য প্রদান করেনি। এ ছাড়া, ব্যয় বিবরণীর নথি ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।