1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বেনজীরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্ন গয়েশ্বরের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের সম্পত্তি জব্দ করা হলেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ মঙ্গলবার (২৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের মুক্তির দাবিতে অনুষ্ঠিত শ্রমিক জনতার সমাবেশে তিনি এ কথা বলেন।  শ্রমিক সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল।

গয়েশ্বর রায় বলেন, ‘পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের সম্পত্তি জব্দ করা হয়েছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? তার স্ত্রী, মেয়ে কেন গ্রেপ্তার হচ্ছে না? আমাদেরকে তো কোনো মামলা দিয়েই গ্রেপ্তার করা হয়?’ তিনি আরো বলেন, ‘পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও সেনাপ্রধান আজিজ আহমেদ তো একা পাপী নয়। এদেরকে পাপী বানিয়েছে সরকার। সরকারের পাপের কোনো শেষ নেই।’ ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব বদরুল আলম সবুজের পরিচালনায় আরো বক্তব্য প্রদান করেন বিএনপি নেতা আব্দুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park