ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর মানুষের মধ্যে জনসচেতনতা তৈরিতে জাইকার অর্থায়নে ঢাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক চিলড্রেন পার্ক তৈরি করতে যাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-র মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং জাইকার যৌথ উদ্যোগে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে গৃহীত উদ্যোগ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ