1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থীতা বাতিল : রাশেদা সুলতানা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কোন  প্রার্থী  অনিয়ম এবং নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করলে, সে যেই হোক ছাড় দেয়া হবে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। নির্বাচনে কোন অস্বচ্ছতা নেই। রাষ্ট্রীয় কাঠামো ও গণতন্ত্রকে অর্থবহ করতেই এই নির্বাচনের সাথে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।’
বগুড়া জেলা প্রশাসকের কার্যলয়ের অডিটোরিয়ামে আজ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান। আঞ্চলিক  নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, কোন এমপি বা প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করবে না। যদি করেন আইনী ব্যবস্থা নেয়া হবে।  নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোটারদের মন জয় করে ভোট নেয়ার চেষ্টা করবেন। বিকল্প উপায়ে জয়লাভ করার চেষ্টা করবেন না। নির্বাচন কমিশনকে দুর্বল ভাবার কোন কারণ নেই। বিধি মোতাবেক ভোট হবে। কেউ বল প্রয়োগ করার চেষ্টা করবেন না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park