প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার। সংবিধানে বলা হয়েছে প্রতিটি মানুষ, প্রত্যেকটি নাগরিক যেন রাষ্ট্রের কাছে ন্যায়বিচার পায়। এর জন্য কাজ করছে বিচার বিভাগ।’ বৃহস্পতিবার (২৩ মে) সকালে রংপুর জেলা দায়রা জজ ও জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ শেডের উদ্ধোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ন্যায়কুঞ্জ আদালত চত্বরে ঘোরা মানুষদের সহায়ক হিসেবে কাজ করবে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘ন্যায়কুঞ্জ বিচারপ্রার্থী ও সাক্ষীদের নিরাপদ আশ্রয়স্থল। বিচারপ্রার্থী মানুষের কোর্টে এসে যে কষ্ট হয় সেই কষ্ট লাঘবে ন্যায়কুঞ্জ তৈরি করা হয়েছে। এখানে বসে বিচারপ্রার্থীরা বিশ্রাম নিতে পারবেন।’
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ