1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

এমপি আনারের মরদেহ উদ্ধার হয়নি : কলকাতা পুলিশ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আনারের মরদেহ উদ্ধার হয়নি বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তিনি খুন হয়েছেন কিনা, সেটিও নিশ্চিত করে বলেনি পুলিশ।  ফলে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃত্যু এবং মৃতদেহ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। যদিও বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ। ফিঙ্গারপ্রিন্ট, ফটোগ্রাফি সব টিমেকে এই তদন্তে ইনভাইট করা হয়েছে, তারা সবকিছু খতিয়ে দেখছেন বলেও জানিয়েছেন তিনি। ভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজীম খুন হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে, সেখানে তার মরদেহ পাওয়া যায়নি। আজ বুধবার (২২ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের যে ফ্ল্যাটে এমপি আনার ছিলেন, সেখানে তার লাশ পাওয়া যায়নি।
তবে এমপি আনারের যে কক্ষে থাকার তথ্য মিলেছিল, সেখানে রক্তের দাগ দেখা গেছে বলে জানিয়েছে এবিপি আনন্দ।

গত ১২ মে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান এমপি আনার। এরপর বরানগরে মন্ডল পাড়ার পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরদিন অর্থাৎ ১৩ মে তিনি নিখোঁজ হয়েছেন জানিয়ে গত ১৮ মে বরানগর থানায় ডায়েরি করেন গোপাল বিশ্বাস। এরপর ভোটের মধ্যেই পুলিশ তদন্ত শুরু করে। কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে সংসদ সদস্যের খোঁজ নেন ঢাকার গোয়েন্দারা। কর্তৃপক্ষ ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সহযোগিতা চায়।

এদিকে, বাংলাদেশের গোয়েন্দা সূত্র বুধবার (২২ মে) বিকেলে জানিয়েছে, বিধাননগরের নিউটাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়, সেখান থেকে চারটি ট্রলি ব্যাগে করে টুকরো টুকরো মরদেহ গায়েব করা হয়েছে। পুলিশ বর্তমানে সেই ব্যাগগুলোর সন্ধান করছে।

ভারতে আনারের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, এমপি আনার জীবিত নাকি মৃত তা এখনও অফিসিয়ালি নিশ্চিত নই। আমরা যৌথভাবে কাজ করছি। তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইছে তা আমরা দিচ্ছি।

আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলেন জানান, আনারকে কলকাতার নিউটাউনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা তিনজনই বাংলাদেশি। খুনের মোটিভ এখনও জানা যায়নি। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত কিছু বলতে পারছে না ভারতীয় পুলিশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park