1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার ধানমন্ডির বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, এমপি আনারকে খুন করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না। খুনের  মোটিভ, কারা খুন করেছে-এসব জানতে ভারতের পুলিশ কাজ করছে। যারা খুনের সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্য কী ছিল আমরা পরে সেগুলো প্রকাশ করব।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে যেসব তথ্য আছে তদন্তের স্বার্থে আমরা এখনই তা প্রকাশ করছি না। তদন্ত  শেষ হলে খুনের কারণ জানা যাবে।
আসাদুজ্জামান খান আরও বলেন, ‘মরদেহ আমাদের হাতে আসেনি। দুই  দেশের পুলিশ তদন্ত করছে। ভারতের পুলিশ আমাদের জানিয়েছে  যে, তিনি খুন হয়েছেন, এটা সুনিশ্চিত।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খুনের সঙ্গে জড়িত থাকতে পারে বা আমরা যাদের সন্দেহ করছি এমন তিনজনকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে। আরও কয়েকজনকে গ্রেফতারের জন্য পুলিশ  চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব তথ্য আছে আমরা  সেগুলো প্রকাশ করছি না।
এর আগে এমপি আনারের মরদেহ উদ্ধারের বিষয়ে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
উল্লেখ্য, গত ১২ মে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ভারতে যাওয়ার দু’দিনপর তার আর কোন খোঁজ-খবর পায়নি তার পরিবার। এরপর পরিবারের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে জানালে বাংলাদেশের পুলিশ ভারতের পুলিশের সাথে যোগাযোগ করে। ভারতের পুলিশ আজ বাংলাদেশ পুলিশকে এমপি আনার খুন হয়েছেন বলে নিশ্চিত করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park