1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সংসদ সদস্য আনারের ফেরার অপেক্ষায় পরিবার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ফেরার অপেক্ষায় রয়েছে তার পরিবার। তবে তার সন্ধান চেয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ। তিনি বলেন, এমপি মহোদয় চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান, এবারও গেছেন। তিনি ফিরে আসবেন বলে আশা করছে পরিবার। তবে এ বিষয়ে কোথাও এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেওয়া হয়নি। গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান বলে জানিয়েছে তার পরিবার। পুলিশ বলছে, আনোয়ারুল আজিম আনারের সঙ্গে তার পরিবারের গত কয়েক দিন ধরে যোগাযোগ হচ্ছে না বলে তারা পরিবারের মাধ্যমে নিশ্চিত হয়েছি। তারা (পুলিশ) এখনও কোনো লিখিত অভিযোগ না পেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, ভারতে যাওয়ার পর এমপি মহোদয় নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। এটি অন্য দেশের ব্যাপার। আমাদের ঊর্ধতন কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছে। এদিকে এ বিষয়ে পরিবারের কেউ বক্তব্য দিতে রাজি হননি। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কালীগঞ্জের রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে সংসদ সদস্যকে নিয়ে উদ্বেগ দেখা গেছে। তবে মুখে তারা কিছু বলেননি। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে টানা তিনবারের এমপি। এর আগে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। এদিকে নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি বাংলাদেশের আওয়ামী লীগের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনোয়ারের। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিজিপি অনুপম সিং গণমাধ্যমকে জানিয়েছেন, নিখোঁজ সম্পর্কিত যে অভিযোগপত্রে এমপির যে দুটি ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বার ট্রেস করে মুজাফফরপুরে তার লোকেশন পাওয়া যায়। এ ছাড়া যে গাড়িতে ওই এমপি উঠেছিলেন সেই গাড়ির চালককে জিজ্ঞাসা করেও কিছু তথ্য পাওয়া গেছে। যদিও তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চাননি ওই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park