মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। বৃহস্পতিবার (১৬ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ওই সাংবাদিক বিষয়টি নিয়ে মুখপাত্রের কাছে জানতে চান। জবাবে ভেদান্ত প্যাটেল বলেন, এসব দাবি মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। এসব দাবি মিথ্যা। নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো আচরণের পরিবর্তন এবং জবাবদিহি বাড়ানো।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ