1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

জামিন পেলেন মাওলানা ফেরদাউস

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নাশকতার মামলায় জামিন পেয়েছেন মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান।

(১৪ মে) নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত।

জামিন পেয়ে ফেরদাউস বলেন, আজকে আমি নারায়ণগঞ্জ কোর্টে এসেছিলাম। এখানে একটি মামলায় এজাহারে আমার নাম ছিল না। পরে চার্জশীটে নাম সংযোগ করা হয়েছে। আমি এটা জানতাম না আমার নাম এ মামলায় আছে। আমার উকিল অন্য একজনের জামিন করাতে গিয়ে দেখে এখানে আমার নাম আছে এবং ওয়ারেন্ট আছে।

তিনি আরও বলেন, আমি আদালতের প্রতি সম্মান দেখিয়ে আদালতে এসেছি জামিন নিতে। আমার জামিন হয়েছে। আমি যারা হেফাজতের মামলায় আছেন তাদের পরামর্শ দেব৷ আপনারা খোঁজ খবর রাখবেন। কখন কী হয় বলা যায় না। মুরুব্বিদের বলব আপনারা উচ্চ পর্যায়ে কথা বলেন। আমাদের এ মামলা প্রত্যাহারের অনেক কথা শুনি। কিন্তু এগুলো কিছু হবে না, আমাদের আইনগত ভাবে এগুলো মোকাবিলা করতে হবে।

ফেরদাউসের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু জানান, অতিরিক্ত দায়রা জজ আদালতে আজ ফেরদাউসের জামিন আবেদন করেছি। আদালত দীর্ঘ শুনানি শেষে জামিন মঞ্জুর করেছে। আপনারা অনেকেই হয়ত মসজিদ, মাদ্রাসায় ব্যাস্ত থাকেন। আপনারা এসকল পুরনো মামলাগুলোর ব্যাপারে খোঁজ খবর রাখবেন। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দিকে চলে যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park