নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের তালিকাভূক্ত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর পল্লী বিদ্যুতের সাপ্লাই কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কুড়াল, ছোড়া উদ্ধার করা হয়েছে।
তাদের মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে সোনারগাঁ থানায় এক ডজন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সোহান (২৪) ইউসুফগঞ্জ গ্রামের দুলাল মিয়ার ছেলে ও রিফাত (২২) গোহাট্টা গ্রামের আবুলj কাশেমের ছেলে।
সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইমরান আহমেদ জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোহান ও রিফাত দীর্ঘদিন ধরে মহাসড়কে যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে ডাকাতি ও ছিনতাই সংঘটিত করে। সোমবার রাত পৌনে একটার দিকে মহাসড়কের ছোট সাদিপুর এলাকায় সোহানের নেতৃত্বে মহাসড়কে ১০-১২জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় সোহান ও রিফাতকে গ্রেপ্তার করে পুলিম।
পুলিশ আরো জানায়, সোহানের নেতৃত্বে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে। তাদের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র কুড়াল ও ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা থানা পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ