1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

২ জেলায় ছড়িয়েছে তাপপ্রবাহ, বাড়বে গরম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
কিছুদিনের বিরতির পর আবারও গরম বাড়তে শুরু করেছে। মৃদু তাপপ্রবাহ ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়। আজ মঙ্গলবার দেশের ৪২ জেলায় মৃদু তাপপ্রবাহ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তাপপ্রবাহ আরও ছড়াতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বুধবার তাপমাত্রা আরো বাড়তে পারে। এতে তাপপ্রবাহের বিস্তৃতি ও গরমও খানিকটা বাড়তে পারে।

এরকম পরিস্থিতি কতদিন থাকতে পারে- জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘আগামী ১৮-১৯ মে পর্যন্ত এ অবস্থা থাকতে পারে। এরপর বৃষ্টিপাত বেড়ে আবার তাপমাত্রা কমতে শুরু করবে। আবহাওয়াবিদরা বলছেন, মাঝের এ সময়টায় তাপমাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রি বা কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে পারে। তাপমাত্রা বাড়লেও এই সময়টাতে দেশের কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও থাকবে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে।  আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের সব জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) বয়ে গেছে। এ ছাড়া ঢাকা বিভাগের টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর ও কিশোরগঞ্জ; ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা; চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও কক্সবাজার এবং বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলাতেও মৃদু তাপপ্রবাহ ছিল।  গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে, ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৩ ডিগ্রি। রাজধানীতে আগের দিনের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.৩ ডিগ্রি।  আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, আগের দিনের চেয়ে গতকাল সারা দেশেই তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বেড়েছে। অঞ্চলভেদে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল ৩ থেকে ৫ ডিগ্রি।

বৃষ্টিপাত কম থাকতে পারে আজও। পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park