সোমালিয়ান জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দীর্ঘ দুই মাসের ঝড়-ঝঞ্ঝা সামলিয়ে অবশেষে কক্সবাজারের কুতুবদিয়ায় এসে পৌঁছেছে। জাহাজটির দায়িত্ব নিতে চট্টগ্রাম থেকে ২৩ নাবিকের নতুন একটি দল কুতুবদিয়া গেছে।
সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে।
বিষয়টি নিশ্চিত করে কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘এমভি আবদুল্লাহর ২৩ নাবিক সুস্থ আছেন। চট্টগ্রাম থেকে এমভি জাহান মণি-৩ নামে একটি লাইটার জাহাজে ২৩ নাবিকের নতুন একটি টিম এমভি আবদুল্লাহর দায়িত্ব বুঝে নিতে সোমবার (আজ) বিকেলে রওনা দিয়েছে। চট্টগ্রাম থেকে রওয়ানা দেওয়া এমভি জাহান মণি-৩ রাত ১১টা থেকে ১২টার মধ্যে কুতুবদিয়া পৌঁছাবে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ