1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের পদযাত্রায় পুলিশের বাধা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

রাজধানীতে চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের গণভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করেন চাকরিপ্রত্যাশীরা। চট্টগ্রাম, কুমিল্লা, মানিকগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ প্রত্যাশীরা এসে জড়ো হন। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়।

এর আগে আজ দুপুর ১২টা থেকে জড়ো হতে থাকেন চাকরিপ্রত্যাশীরা। সেসময় একাধিক ৩৫ প্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ৩৫ বছর করার দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়ার পরে ৩৫ প্রত্যাশীরা লাগাতার কর্মসূচির কথা ভাবছেন। তারই অংশ হিসেবে আজকের সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park