1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

উপজেলা নির্বাচন: এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনের আগে সংসদ সদস্যসহ সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কেবল ভোটার হলে ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। এ ছাড়া নির্বাচনের আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, কোনো সরকারি সুযোগ-সুবিধা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করতে পারবেন না। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন রোববার এই নির্দেশনা জারি করেছে।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যরা যাতে এলাকায় গিয়ে প্রচারণা কিংবা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে না পারেন বা আচরণ বিধিমালা মেনে চলেন, এ জন্য জাতীয় সংসদের স্পিকারের দৃষ্টিগোচর করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনায় বলা হয়েছে, সংসদ সদস্যরা যাতে নির্বাচনী বিধিমালা মেনে চলেন, সে জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের বিশেষ নির্দেশনা জারির জন্য স্পিকারের গোচরীভূত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park