1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ডিবিতে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, যা জানালেন মিল্টন সমাদ্দারের স্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪

মানবসেবার আড়ালে স্বামী মিল্টন সমাদ্দারের অপকর্মের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন তার স্ত্রী মিতু হালদার।  ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদে মিতু ডিবিকে জানান, তিনি মিল্টনের প্রতিষ্ঠানে সময় দিতেন না। তিনি তার চাকরি নিয়ে ব্যস্ত থাকতেন। এছাড়া ফাউন্ডেশনের নামে যেসব অর্থ এসেছে, তার কোনো কিছুতেই তার নাম নেই। রোববার বেলা ১১টার দিকে ডিবি কার্যালয়ে আসেন মিতু হালদার। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। এর মধ্যে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে ডিবি।  এরপর ডিবি কার্যালয় থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন মিতু হালদার।  এ সময় তিনি বলেন, স্বামীর এসব অপকর্মের বিষয়ে কিছু জানতেন না। মিল্টনের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ সত্য হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।  এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park