1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সোমবার থেকে টানা ৭ দিন থাকতে পারে ঝড়-বৃষ্টি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪

আগামীকাল সোমবার (৬ মে) থেকে পরবর্তী সাতদিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি থাকতে পারে। তবে ঝড়-বৃষ্টির প্রবণতা পূর্বাংশে বেশি থাকতে পারে। ঝড়-বৃষ্টি থাকবে মধ্যাঞ্চলেও। তবে পশ্চিমাংশে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। টানা এক মাসের তাপপ্রবাহের রেশ এখনো চলছে। তাপমাত্রা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। চার বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে আগামীকাল তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে দেশের বেশিরভাগ অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাপপ্রবাহের পর আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় থেকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন আবহাওয়াবিদরা। রোববার সন্ধ্যায় তিনদিনের (৭২ ঘণ্টা) জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park