1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

৩২ ঘণ্টা পর শেষ হলো উদ্ধারকাজ, জয়দেবপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
জয়দেবপুর জংশনের কাজীবাড়ি এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৩২ ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হয়েছে। ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে। শনিবার (৪ মে) সন্ধ্যা ৭টায় নিয়মিত যাতায়াতের অংশ হিসেবে আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে জয়দেবপুর ছেড়ে যায়। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন  বলেন, ‘উদ্ধারকাজ শেষ হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।’

এর আগে শুক্রবার (৩ মে) সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা-জয়দেবপুর রেল রুটের জয়দেবপুরে কাজীবাড়ি এলাকায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯টি বগি লাইনচ্যুত হয়। পাশাপাশি তেলবাহী ট্রেনের ৯টি ওয়াগনের মধ্যে কয়েকটিতে ফাটল ধরলে তেল ঝরা শুরু হয়। দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে ছিল। এ ছাড়া ডিজেলভর্তি তেলবাহী ট্রেনের বিপজ্জনক ওয়াগনসহ উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান। দুর্ঘটনার কারণে এক লাইন দিয়ে ট্রেন চলাচলের কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ট্রেন বিলম্বে যাতায়াত করেছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park