1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মানিকগঞ্জে ভুয়া কাবিননামায় বিয়ে, এসআইয়ের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

মানিকগঞ্জে ভুয়া কাবিননামায় স্বাক্ষর নিয়ে স্ত্রী পরিচয়ে শারীরিক সম্পর্ক ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী স্ত্রীর মর্যাদা পেতে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা বর্তমানে মানিকগঞ্জের হরিরামপুর থানায় কর্মরত রয়েছেন। তার নাম আকবর আলী খন্দকার। এর আগে ওই সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) সদর থানায় কর্মরত ছিলেন। ওই সময় আকবর আলী সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসরত এক নারীর সঙ্গে বিয়ের প্রলোভন করে স্ত্রী পরিচয়ে শারীরিক সম্পর্কসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগী ওই নারী জানান, স্ত্রী হিসেবে পরিবারের সঙ্গে পরিচয় ও সামাজিক মর্যাদা দিতে অস্বীকার করায় ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ভুক্তভোগী ওই নারী পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। তাতে কোনো সুরাহা না হওয়ায় চলতি বছরের ২৮ জানুয়ারি মানিকগঞ্জের লিগ্যাল এইডে অভিযোগ করেন। এএসআই আকবর আলী হুমকি-ধমকি দিয়ে ভুক্তভোগী নারীকে আপস মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু ভুক্তভোগী তাতে রাজি না হয়ে স্ত্রী হিসেবে মর্যাদা পেতে গত ২৪ এপ্রিল মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

ভুক্তভোগী নারীর করা লিগ্যাল এইডের প্রতিবেদন ও আদালতের মামলা সূত্রে জানা গেছে , বিগত এক বছর আগে আমিনুর ইসলাম নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা ধার দিয়েছিলেন ভুক্তভোগী নারী। সেই টাকা কথামত ফেরত না দেওয়ায় আমিনুরের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন তিনি। ওই অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক আকবর আলী খন্দকারের সাথে পরিচিত হন৷ পরবর্তীতে তারা মোবাইলে বিভিন্ন সময় কথা বলতেন এবং আলী আকবরের কথামতো বিভিন্ন জায়গায় দেখা করতেন। এর মধ্যে এএসআই আকবর আমিনুরের কাছে থেকে ভুক্তভোগী নারীকে এক লাখ টাকা আদায় করে দেন। কথা ও দেখা করার মাধ্যমে একপর্যায়ে তারা প্রেম ও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর গত বছরের ১০ অক্টোবর মায়ের অসুস্থতার কথা বলে ভুক্তভোগী নারীর কাছে থেকে দুই লাখ ২০ হাজার টাকা নেন পুলিশের ওই কর্মকর্তা।

এরপর গত বছরের ১৪ নভেম্বর রাত ৯টার দিকে ভুক্তভোগী নারীর আশ্রয়ণ প্রকল্পের ঘরে এক ব্যক্তিকে কাজী পরিচয় দিয়ে নিয়ে আসেন এএসআই আকবর আলী খন্দকার। তখন পাঁচ লাখ টাকা কাবিন করিয়া কাবিননামায় স্বাক্ষর নেয়। তবে চাকরির ক্ষতি হবে বলে আপাতত বিয়ের কথা গোপন রাখার কথাও জানান তিনি। এরপর থেকে নিয়মিত ভুক্তভোগীর আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস ও শারীরিক সম্পর্ক করেন আকবর আলী খন্দকার।

এ বিষয়ে হরিরামপুর থানার এএসআই আকবর আলী জানান, একটি কাজের সুবাদে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়েছিল। কিন্তু তার সঙ্গে কোনো প্রেম অথবা শারীরিক সম্পর্কের ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী বলেন, আদালতের মামলাটি তদন্ত করছে পিবিআই। তাদের প্রতিবেদনে আদালত ব্যবস্থা নিবেন। আমাদের দফতরে যে অভিযোগ সেটিরও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park