1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

রাজনীতি করি জনগণের জন্যে কাজ করার জন্য: বাবু ওমর

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিশনদী এলাকায় এ নির্বাচনী প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ সরকারের সভাপতিত্বে স্থানীয় মেম্বার শফিউল্লাহ শফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবু। সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবুল বলেন, এখন আমাদের একটা সুযোগ, আমাদের একটা সময় যেহেতু আমাদের সরকার ক্ষমতায়। আমার নেতা সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার যেহেতু ক্ষমতায় আছে, আমরা তার নেতৃত্বে কাজ করব। রাজনীতি আমার জন্যে কোনো ব্যবসা না। তিনি আরোও বলেন, রাজনীতি করি, বাবার আদর্শকে বজায় রাখার জন্য। রাজনীতি করি জনগণের জন্যে কিছু করার জন্য, রাজনীতি করি নিজেকে উজ্জীবিত রাখার জন্য। আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমত করতে পারি। আমি যে আশা, যে ভরসা নিয়ে নির্বাচনটা করতেছি, আপনাদের ভোটের মাধ্যমে আমাকে সে সুযোগটা করে দিবেন ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীবৃন্দ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park