1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে একই পরিবারের ৬ জনকে কুপয়ে জখম, থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

সোনারগাঁ পৌরসভার দরপদ ঠোটালিয়া এলাকায় পূর্ব শত্রæতার জের ধরে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী শামীম, হাসকিল, জোবায়ের, জাহাঙ্গীর ও মাসুদগং’দের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রমজান আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৩(৪)২৪। মামলার আসামীরা হলেন: ১। শামিম (৫০), পিতা- মৃতঃ রমিজ উদ্দিন মুন্সি, ২। মোঃ হাসকিল (২৭), ৩। মোঃ জুবায়ের (২০), উভয় পিতা-মোঃ শামিম, ৪। মোঃ জাহাঙ্গীর (৩০), পিতা-মৃতঃ রমিজ উদ্দিন মুন্সি, ৫। মোঃ মাসুদ (৩৫), পিতা-অজ্ঞাত, ৬। মোঃ ছানু (৪৫), পিতা- মৃতা রমিজ উদ্দিন মুন্সি, ‘৭। ভান্ডার (৩৫), পিতা-মৃতঃ দারোগ আলী, ৮। মোঃ ইকবাল (৩০), পিতা-অজ্ঞাত, ৯। মোসাঃ রোশনা বেগম (৩৫) সহ অজ্ঞাত আরো ৫/৬ জন। এ ঘটনায় নাম উল্লেখ্য ৯ জন আসামীর ৪ জন আসামী উচ্চ আদালত থেকে জামিন নিলেও বাকী ৫ জন আসামী শামীম, হাসকিল, জোবায়ের, জাহাঙ্গীর ও মাসুদ এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়। মামলা ও স্বজনদের সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভার দরপদ ঠোটালিয়া এলাকায় মোঃ রমজান আলীর বাড়িতে গত ১৬/০৪/২০২৪ তারিখ বেলা আনুমানিক ২ ঘটিকার দিকে একই এলাকার সন্ত্রাসী শামীম, হাসকিল, মোঃ জোবায়ের, জাহাঙ্গীর ও মাসুদ এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৫/৬ জন দূর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের হাতে থাকা ধারালো চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল, শাবল, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসত বাড়ীর সীমানায় অনাধিকার প্রবেশ করে রমজান আলীর মেয়ে মোসাঃ তিপ্তি, রমজান আলীর ছোট ভাই হান্নান, ভাই এর স্ত্রী রহিমা, রমজান আলীর মা মোসাঃ ফিরোজা বেগম, ভাতিজী মোসাঃ ইতি ও তার ছেলে মোঃ আয়নালদের এলোপাতারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তাদের হাতে, পায়ে, পিঠে, মাথায় ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও রক্তাক্ত জখম করে। পরে ১নং বিবাদী শামীম তার হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে রমজান আলীর ভাতিজা হানিফ কে কোপ মারলে তার মাথায় কাটা রক্তাক্ত জখম হয়। ৭নং বিবাদী ভান্ডার ও ৮ নং বিবাদী ইকবাল রমজান আলীর ভাই মোঃ হান্নানের স্ত্রীর পরিহিত জামা কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি করে। ২নং বিবাদী হাসকিল তার হাতে থাকা রামদা দিয়ে কোপ মেরে মোঃ হান্নান এর স্ত্রী মোসাঃ রহিমা বেগম (৪০) এর মাথার ডান পাশে কাটা রক্তাক্ত জখম করে। ৬ নং বিবাদী ছানু রমজান আলীর মেয়ে তিপ্তির গলায় ব্যবহৃত ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। ৩নং বিবাদী জুবায়ের তার হাতে ছেন দিয়ে কোপ মেরে তৃপ্তির মাথায় কাটা রক্তাক্ত জখম করে, ৪নং বিবাদী জাহাঙ্গীর তার হাতে থাকা চাপাতি দিয়ে রহিমা বেগমের মাথার বাম পাশে কাটা রক্তাক্ত জখম করে। ৫নং বিবাদী মাসুদ তার হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করে রমজান আলীর বোন মোসাঃ সুফিয়া বেগম এর বাম হাত ভাঙ্গাসহ গুরুতর জখম করে। এসময় ১, ২ ও ৩ নং বিবাদী রমজান আলীর ছোট ভাইয়ের ঘরের শোকেসের ভিতর হইতে নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়। এমতাবস্থায় ভুক্তভোগীদের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাদের প্রাননাশের হুমকী প্রদান করে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে দ্রæত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রমজান আলীর বোন সুফিয়া, মেয়ে তৃপ্তি, ভাতিজা হানিফ ও ভাইয়ের স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা অসহায় এ পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। তারা প্রশাসনের উর্ধতন কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park