1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁও সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের নতুন কমিটির অনুমোদন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ২০২৪ এর অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে সমিতির কার্যালয়ে সাধারণ সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫৮জন ভোটারের দলিল লেখকদের উপস্থিতিতে ও সর্বসম্মতি ক্রমে ৩ বছর মেয়াদী এই কমিটি ঘোষনা করা হয়।  এতে নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী মোঃ শহিদ সরকার, সহ-সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন চৌধুরী, মিয়া আঃ বাতেন, মোঃ মোস্তফা কামাল শাহিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ মাহাবুব আলম মিলন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, গাজী মোঃ কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর, কোষাধ্যক্ষ আবু সিদ্দিক, দপ্তর সম্পাদক মোস্তাক আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ধর্ম সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ কবির হোসেন মোল্লা, ক্রীড়া সম্পাদক আরমান বাদশা, সাধারণ সদস্য মোঃ ইব্রাহিম ও ফখরুল ইসলাম। দলিল লেখক সমিতির সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা মনে করি এই কমিটি দুর্নীতি ও ঘুষমুক্ত অফিস পরিচালনায় গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত সভাপতি হাজী মোঃ খলিলুর রহমান বলেন, সমিতির সবাইকে নিয়ে সকলের সহযোগিতায় সাব রেজিস্ট্রি অফিসকে দুর্নীতি ও ঘুষমুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন জবাবদিহিতা মূলক অফিস হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দলিল লেখকদের যে কোন বৈধ সমস্যায় তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে যাবো। সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদ সরকার বলেন, সমিতির সকলকে নিয়ে দলিল লেখক, ভেন্ডার ও নকল নবিশদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করব। সবাইকে নিয়ে দুর্নীতি মুক্ত অফিস প্রতিষ্ঠা করব।
এদিকে নবনির্বাচিত সোনারগাঁও উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যরা নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের এমন উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park