1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলায় আহত ৫, আটক ১২

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

জেলার রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে মালামাল চুরি করে পালানোর সময় বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছে কেন্দ্রের নিরাপত্তাকর্মীরা। এসময় এক আনসার সদস্য এবং আরো অন্তত চারজন নিরাপত্তাকর্মী আহত হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের উত্তর-পশ্চিম কোনের ৫নং ইয়ার্ডের ৩নং টাওয়ার (ডিউটি পোস্ট) এলাকায় ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- এসএসএসএলের নিরাপত্তা সুপারভাইজার আকরাম (৫৫), সাইদুল ইসলাম (৩৭), মিন্টু বৈরাগী (৪০) ব্রজেন মন্ডল (৩০) ও আনসার ব্যাটালিয়নের হাবিলদার কামাল পাশা (৩৮)। তাদের উদ্ধার করে প্রথমে বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরিন চিকিৎসাকেন্ত্রে নেওয়া হয়। পরে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় ব্রজেন মন্ডল ও আনসার সদস্য কামাল পাশাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি ম্যানেজার আনোয়ারুল আজিম বাসসকে বলেন, রাত ১১টার দিকে আনুমানিক ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ইয়ার্ডেও প্রবেশ করে মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় তাদের বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয় নিরাপত্তা কর্মীরা।
রামপাল তানার অফিসার ইনচার্জ (ওসি) সমেন দাশ জানান, বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ আসাবুল গাজীসহ অন্তত ১২জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিসয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খুলনার রূপসা আনসার ব্যাটলিয়ান-৩ এর পরিচালক মোল্লা আবু সাঈদ বাসসকে জানিয়েছেন ঘটনাস্থল থেকে অন্তত ২৬টি গুলির খোসা উদ্ধার করেছে আইনশংখলা বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park