1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বেনজীরের দখল করা বনভূমির জমি দ্রুত উদ্ধারের আহ্বান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখল করা ভাওয়াল গড়ের ৬ দশমিক ৭৩ একর বনভূমি দ্রুত উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন। বুধবার (৩ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান। ২০০০ সালে প্রতিষ্ঠিত ভাওয়াল গড় রক্ষার জন্য গঠিত একমাত্র সামাজিক সংগঠন হিসেবে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন রাজপথে আন্দোলন করে আসছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ভাওয়াল গড়ে ১৬০ বিঘা জমির ওপর ভাওয়াল রিসোর্ট নির্মাণ করেছেন, যার মধ্যে বন বিভাগের ৬ দশমিক ৭৩ একর বনভূমি রয়েছে বলে বন বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি সরকারি সম্পদ জবরদখল করেছেন, যা আইন ও সংবিধানের সাথে সাংঘর্ষিক। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন সাবেক শীর্ষ কর্মকর্তার এমন কর্মকাণ্ড একটি স্বাধীন দেশের জন্য লজ্জার। সংগঠনটি অনতিবিলম্বে বেনজীর আহমেদসহ যাঁরা বন বিভাগের জমি দখল করেছেন তাঁদের দখল থেকে বনভূমি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park