1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে মসজিদ ঘেঁষে যুবদল নেতার পাওয়ারলুম ইউএনওর কাছে এলাকাবাসীর অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আলমদী গ্রামে মাকামে ইব্রাহিম জামিয়াতুল জামে মসজিদ ঘেঁষে যুবদল নেতা পিয়ার আলী পাওয়ারলুম নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে গত বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসীর পক্ষে মসজিদের সভাপতি  মো. আনোয়ার হোসেন এ অভিযোগ দায়ের করে। সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপ-পরিচালক, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ে অভিযোগের অনুলিপি দিয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়,  উপজেলার আলমদী গ্রামের ভূঁইয়া পাড়া এলাকায় মাকামে ইব্রাহিম জামিয়াতুল জামে মসজিদ গত ৭ বছর আগে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মসজিদটি ৪তলা বিশিষ্ঠ ভীত দিয়ে এক তলা নির্মাণ করা হয়। এ মসজিদটি ৪ তলায় ভীত থাকায় এখানে ভবিষ্যতে মাদ্রাসা চালুর পরিকল্পনা করেন এলাকাবাসী। বর্তমানে মসজিদে নামাজ আদায়, কিতাব তালিম, শিশুদের মক্তব চালু রয়েছে। সম্প্রতি পার্শ্ববর্তী খৈতারগাঁও গ্রামের বাসিন্দা ও সনমান্দি ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক পিয়ার আলী মসজিদের দেয়াল ঘেঁষে পাওয়ারলুম নির্মাণ করেন। ফলে স্থানীয়দের নামাজ আদায়ে সমস্যার সম্মুখীন হবে বলে আশংকা করছেন। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মসজিদের সভাপতি মো. আনোয়ার হোসেন গত বৃহস্পতিবার এ অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানান, মসজিদ ধর্মীয় স্থান। পার্শ্ববর্তী স্থানে পাওয়ার লুম নির্মাণ করা হলে শব্দ দূষণে মসজিদে নামাজ আদায়ে সমস্যার সৃষ্টি হতে পারে। দ্রুত বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অভিযুক্ত বিএনপি নেতা পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার সীমানা ঘেঁষে মসজিদ নির্মাণ করেছে স্থানীয়রা। তিনি পাওয়ার লুমের শেড নির্মাণ করে আরেকজনের কাছে ভাড়া দিয়েছেন। সেই ব্যাক্তি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেবেন। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, মসজিদের দেয়াল ঘেঁষে পাওয়ার লুম নির্মানের বিষয়ে অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park