1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম, বাড়িঘর ভাংচুরের অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত সোমবার বিকেলে জামপুর ইউনিয়নের মুছার চর এলাকা এ ঘটনা ঘটে। এসময় বাড়িঘরে হামলা করে আসবাবপত্র ভাংচুর করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে আহতের বাবা শাহ আলী বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মুছার চর গ্রামের আব্দুল বাতেনের সঙ্গে একই এলাকার শাহ আলীর ছেলে আল আমিনের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এ দ্বন্দের জের ধরে গত সোমবার বিকেলে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে আব্দুল বাতেনের ছেলে শ্যামলের নেতৃত্বে তার ভাই কমলসহ ৪-৫জনের একটি দল বাড়িতে ঢুকে আল আমিন ও তার স্ত্রী মারজিয়াকে পিটিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে হামলাকারীরা পুনরায় বাড়ি ঘর ভাংচুর করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে আহত আল আমিনের বাবা মো. শাহ আলী বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। আহত আল আমিন জানান, তার চাচাতো বোনকে নিয়ে বাতেনের সঙ্গে তাদের পারিবারিক একটা দ্বদ্ধ তৈরি হয়। সেই দ্বন্ধে গত সোমবার তাদের বাড়ির সামনে গিয়ে উত্তেজিত হয়ে গালিগালাজ করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। এ তর্ক থেকে বাডিতে প্রবেশ করে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত করে। এসময় বাড়িঘরের আসবাপত্র ভাংচুর করে। অভিযুক্ত শ্যামলের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে বলেন,  তর্ক বিতর্কের মধ্য ধস্তাধস্তি হয়েছে। তবে কোন হামলার ঘটনা ঘটেনি। সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, অভিযোগ  গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park