সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জুনায়েদ (১২) নামের এক সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গত বুধবার এশার নামাজের পর পৌরসভার জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ পৌর-ভবনাথ পুর এলাকার সৌদি প্রবাসী জহিরুল ইসলামের ছেলে। পরে ওই ছাত্রকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর মা কোহিনুর আক্তার এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ