1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কিশোর গ্যাং কালচার নির্মূলে মদদদাতাদেরও ছাড় নয়

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪

র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, কিশোর গ্যাং কালচার নির্মূলে মদদদাতাদেরও ছাড় দেওয়া হচ্ছে না। আজ সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খন্দকার আল মঈন বলেন, কিশোর গ্যাংয়ের সঠিক সংখ্যা বলা কঠিন। আজকে কিশোর অপরাধে জড়িত ৩২ জনকে আটক করেছে র‍্যাব-১। কিশোর গ্যাং, গ্যাং কালচার ও কিশোর অপরাধীদের যারা মদদ দিচ্ছে তাদেরও আইনের আওতায় নিয়ে আসছি।  কবি নজরুল কলেজের ছাত্র পিয়াস হত্যায় যাদের আটক করা  হয়েছে তাদের বয়স ১৮ থেকে ২১ বছর। তারাও তরুণ। যে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যাদের নামে মামলা হচ্ছে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসছি।

তিনি বলেন, একটি সামাজিক উদ্যোগ গড়ে তোলার জন্য আমাদের যার যার ক্ষেত্র থেকে চেষ্টা করে যাচ্ছি। তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় যাচ্ছি। কিশোর গ্যাং নিয়ে একটি বইও লিখেছি। যে যার সেক্টর থেকে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি যাতে সমাজ থেকে কিশোর অপরাধ নির্মূল করা যায়।  তিনি আরও বলেন, যারা এ ধরনের অপরাধ করছে বা জড়িত রয়েছে তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে অপরাধের মাত্রা বেড়ে যাবে। অপরাধীদের সাহস বেড়ে যাবে। যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি, ছাড় দিচ্ছি না। এ ধরনের অভিযান আমাদের চলমান থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park