1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

চ্যালেঞ্জিং পেশায় তিন জেলায় নারী এসপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বাংলাদেশ পুলিশে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ পুলিশ সুপার (এসপি)। একজন এসপি জেলা পুলিশের সর্বেসর্বা। বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে তিনটি জেলায় তিনজন নারী পুলিশ সুপার রয়েছেন। তারা হলেন- গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম এবং খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

পুলিশ বাহিনীতে পুরুষদের সঙ্গে সমানতালে এগিয়ে চলছেন নারীরা। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন বিভিন্ন দায়িত্ব। প্রয়োজনীয় যোগ্যতার পরিচয় দিয়ে অতিরিক্ত আইজিপি পদেও পদোন্নতি পাচ্ছেন। কনস্টেবল ও উপ-পরিদর্শক (এসআই) পদে মাত্র ১৪ জনকে নিয়ে ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে নারীর যাত্রা শুরু। সময়ের পরিবর্তনে ২০২৪ সালে এসে সেই সংখ্যা এখন ১৬ হাজার ৮৫৮ জনে। নারী পুলিশ সদস্যরা এখন দায়িত্ব পালন করছেন উচ্চ পর্যায়েও। এ মুহূর্তে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত আছেন বেশ কয়েকজন নারী। অতীতে অলংকৃত করেছেন অতিরিক্ত আইজিপির পদও।

নারীর এ অগ্রযাত্রার পথ একেবারে সহজ ছিল না। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। নারী পুলিশ সদস্যদের সমস্যাগুলো সম্পর্কে এক শ্রেণির পুরুষ কর্মকর্তার অসংবেদনশীলতা এই সমস্যা আরও প্রকট করেছে। তবে সাম্প্রতিক সময়ে এ সমস্যা নেই বললেই চলে। পুলিশের নারী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবেই কাজ করছেন বাহিনীতে। আগ্নেয়াস্ত্র নিয়ে ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা থেকে শুরু করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনও করছেন তারা।

মেধা, যোগ্যতা, সাহসিকতা ও দক্ষতার প্রমাণ দিয়ে পুরুষের সঙ্গে সমানতালে কাজ করছেন পুলিশের নারী সদস্যরা। জঙ্গিবাদ নিয়ন্ত্রণ, দুর্র্ধষ আসামিদের গ্রেফতার, জলদস্যুদের দমন ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছেন তারা। দায়িত্ব পালনকালে জীবনও বিলিয়ে দিয়েছেন কেউ কেউ। অগ্রিম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায়ও রাখছেন অবদান। কাজ করছেন নারী নির্যাতন পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ, একতরফা তালাকের ক্ষেত্রে দেনমোহর ও খোরপোষ আদায় এবং যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতেও নারী পুলিশ সদস্যদের এখন দেখা যায় সরব ভূমিকায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park