1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

পিরোজপর  জেলার সদর উপজেলায় আজ যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সাতজন আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও চারজনকে মৃত ঘোষনা করেন। নিহতদের মধ্যে পুরুষ পাঁচজন এবং দুইজন নারী রয়েছেন। নিহতরা সবাই অটোরিকশা ও মোটর সাইকেলের আরোহী ছিলেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা ও বরিশালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- স্বপন, নাঈম, হেমাযেত ও খাইরুল।
পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রববার দুপুর ১২টার দিকে পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে একটি বাস যাত্রী নিয়ে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি পিরোজপুর সদর উপজেলার ঝাউতলা নামক স্থানে একটি যাত্রীবাহি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন সেখানে থাকা একটি মোটর সাইকেলে ধাক্কা লাগে। এ সময় বাসটি অটোরিকশাটিকে দুমড়ে-মুচড়ে নিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থালেই তিনজন নিহত হন। হাসপাতারে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অটোরিকশা ও মোটরসাইকেল চালকও রয়েছেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পান্থ মিস্ত্রি জানান, সড়ক দুঘটনায় আহতদের হাসপাতালে আনার পরে চারজনকে মৃত ঘোষণা করা হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৫ জনকে খুলনা ও বরিশাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান জানান, নিহতদের মধ্যে পুরুষ পাঁচজন ও দুইজন নারী রয়েছেন। নিহতদের সবার পরিচয় এখনও পাওয়া যায়নি।
তিনি জানান, নিহতদের মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শ. ম. রেজাউল করিম এমপি। দুর্ঘটনায় প্রাণহানিতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park