1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় রেস্তোরাঁ মালিক সমিতি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

রাজধানীতে গত কয়েকদিনের অভিযানে প্রায় ৪০টির মতো রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ইমরান হাসান। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে দপ্তরে চিঠি দিয়েছি। বিশ্বাস করি, উনি দেখলে আমাদের ডাকবেন। আর যদি সাক্ষাৎ না পাই, তাহলে সমস্ত রেস্টুরেন্টের চাবি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়ে অন্য কাজে চলে যাব। তিনি আরও বলেন, আমাদের ওপর যে অবিচার করা হচ্ছে, সেটি কী হাইকোর্ট দেখছেন না? এই দেশে তো বিচারহীনতার সংস্কৃতি চলছে।

আজ সকালের দিকে বেইলি রোডের নবাবী ভোজ রেস্তোরাঁয় ঝটিকা অভিযান পরিচালনা করে সেটি বন্ধ করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে, নবাবী ভোজের ১২টি লাইসেন্স আছে উল্লেখ করে মালিক সমিতির সভাপতি বলেন, তাহলে কেন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে? সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কিছু লোক রেস্তোরাঁ নিয়ে ষড়যন্ত্র করছে। তারা অন্যান্য ব্যবসার মতো রেস্তোরাঁ ব্যবসাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে এগুলো করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park