1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সংসদে অনির্বাচিত কেউ আসতে পারে না : স্পিকার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনার কারণেই নারীরা সরাসরি নির্বাচন এবং সংরক্ষিত আসনের মাধ্যমে জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারছেন। অনির্বাচিত কেউ জাতীয় সংসদে আসতে পারে না। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা জাতীয় সংসদ দ্বারা নির্বাচিত। আজ রোববার (৩ মার্চ) সংসদ ভবনের শপথ কক্ষে ‘দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যগণের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং অতিথি হিসেবে হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও হুইপ সানজিদা খানম (মনোনীত) উপস্থিত ছিলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে ১০ জানুয়ারি ১৯৭২ স্বাধীন সোনার বাংলায় ফিরে আসেন।

তিনি বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের পর ১১ জানুয়ারি বঙ্গবন্ধু সংবিধান প্রণয়নে উদ্যোগী হয়েছিলেন এবং ৯ মাসের মধ্যে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল। স্পিকার বলেন, সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন। এর আলোকেই রাষ্ট্র পরিচালিত হয়। জাতীয় সংসদের সব কর্মকাণ্ড কার্যপ্রণালী বিধি অনুযায়ী পরিচালিত হয়। তাই নারী সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট পাঁচবারের ও টানা চারবারের প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের প্রতিটি ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন ও মনোযোগী।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট সংসদ ও দেশ গড়ে তুলতে সংসদ সদস্যদের একযোগে কাজ করতে হবে। সংরক্ষিত নারী আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যগণের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম পর্ব বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি এবং দ্বিতীয় পর্ব হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি পরিচালনা করেন। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park