1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে রাজউকের ৭ সদস্যের কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ঢাকার নিউ বেইলি রোডে বহুতল ভবনে (বাড়ি নং-০২, গ্রিনকজি কটেজ) অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) কে আহ্বায়ক করে এই কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাজউকের পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিন স্বাক্ষরিত আজ এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন -রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন), প্রধন নগর পরিকল্পনাবিদ, প্রধান নগর স্থপতি, পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১), পরিচালক (জোন-৬) এবং অথরাইজড অফিসার (জোন-৬/১) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এই কমিটি ভবনটির নক্সা ও এর অনুমোদন প্রক্রিয়া পরীক্ষা করে কোন ত্রুটি বিচ্যুতি থাকলে তা সনাক্ত করবে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। অনুমোদিত নক্সা এবং চিহ্নিত ভবনের মধ্যে কোন বিচ্যুতি আছে কিনা তা সরেজমিনে পরীক্ষা করে দেখবে এবং বিচ্যুতি পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। কমিটি প্রয়োজনে বিশেষজ্ঞ মতামত গ্রহণ করবে অথবা কোন কর্মকর্তা/পেশাজীবিকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park