1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বইমেলার শেষ শুক্রবারে শিশু-কিশোরদের ভিড়

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

অমর একুশে বইমেলার শেষ শুক্রবার আজ। আজ মেলা শুরু হয়েছে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে শিশুপ্রহর। মেলায় অভিভাবকের হাত ধরে শিশুরা ছুটে বেড়াচ্ছে এক স্টল থেকে আরেক স্টলে। বিক্রয়কর্মী ও প্রকাশকরা বলছেন, মেলায় পড়ার মতো মানসম্পন্ন অনেক বই আছে। পরিবার-পরিজন শিশুদের নিয়ে বইমেলায় আসার কোন বিকল্প নেই। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মেলার প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বেলা ১১টায়। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলার শেষ সময়ও বড়দের পাশাপাশি ভিড় ছিল শিশুদের। সকালে বেলায় শিশুপ্রহরের প্রধান আকর্ষণ ছিল সিসিমপুরের হালিম, টুকটুকি, ইকরিরা। এসব চরিত্র শিশুদের আনন্দে মাতিয়ে রাখে। আগ্রহ বাড়িয়ে তোলে বইয়ের প্রতি। প্রথম শ্রেণিতে পড়ে জান্নাতুল আঁখি। বইমেলায় এসেছে তার মায়ের সঙ্গে। আসার আগে রমনা পার্কসহ বিনোদনের স্থানগুলো ঘুরাঘুরি করেছে। ছড়া কবিতা জানে কি না জানতে চাইলে “হাট্টিমাটিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমাটিম” ছড়া আবৃত্তি করে শোনায় সে।

গ্রীনরোড থেকে পঞ্চম শ্রেনির আরিফকে নিয়ে মেলায় এসেছে তার বাবা শিহাব মাহমুদ। তিনি জানান, শিশুপ্রহর হওয়ায় সন্তানকে নিয়ে মেলায় এসেছি। সকালে বাচ্চার জন্য বই কিনেছি। এখন নিজের ও পরিবারের জন্য বই কিনব। এদিকে বিভিন্ন স্টলের বিক্রেতারা জানান, বইমেলার আজ শেষ শুক্রবার হওয়ায় অন্য যেকোনো শুক্রবার থেকে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বেশি, সেইসঙ্গে বিক্রিও ভালো হচ্ছে। এদিকে, দুপুর থেকে মেলা প্রবেশদ্বারে তৈরি হয় বইপ্রেমীদের দীর্ঘ সারি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park