1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.পনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্য রাতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পনির হোসেন বৈদ্যোরবাজার ইউনিয়নের খামারগাঁও গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। পুলিশ জানায়, ২০১৫ সালে পনির হোসেন মাদকসহ সোনারগাঁ থানা পুলিশের কাছে গ্রেপ্তার হয়। ওই সময় তার  বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক মামলা দায়ের হয়। পরবর্তীতে গ্রেপ্তার হওয়ার পর দেড় মাস জেলে থেকে জামিনে মুক্ত হয়। এরপর তিনি মামলার কোনো শুনানিতে হাজির হয়নি। পরবর্তীতে ২০১৮ সালে আদালত তাকে সাত বছরের কারাদন্ড প্রদান করে। জামিনে বেড়িয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। পুলিশ গত রোববার মধ্য রাতে খামারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানার ওসি এম এম কামরুজ্জামান বলেন,সাত বছরের সাজাপাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park