1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শেখ হাসিনা ধ্বংসপ্রাপ্ত রেলকে পুনরুজ্জীবিত করেছেন …… রেলমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি আমলে ধ্বংসপ্রাপ্ত রেলকে পুনরুজ্জীবিত করেছেন। এখন চেষ্টা করছেন রেলকে সুন্দরভাবে সাজাতে।
আজ রোববার ঈশ্বরদী লোকসেড পরিদর্শন ও পাকশী রেলওয়ে কন্ট্রোল অফিস ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় সরজমিনে পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে শেখ হাসিনা রেলকে পুনরুজ্জীবিত করেছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী রেলকে সাজানোর জন্য আমরা কাজ করছি। শ্রমিক সংকট নিরসনের জন্য নতুন লোক নিয়োগ করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে, রেলের উন্নয়নে তাদেরকে কাজে লাগানো হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিণির্মানে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় স্মার্ট বাংলাদেশের অংশীদার হওয়ার জন্য কাজ করছে। ওয়ার্কশপগুলিকে আরো কর্মক্ষম ও আধুনিকভাবে সম্প্রসারিত করার জন্য কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে হলো একটি পরিবার, এখানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীরা সেই পরিবারের সদস্য। নিজ পরিবারের মত ভালোবেসে রেলকেও সুন্দরভাবে সাজাতে হবে।
জিল্লুল হাকিম বলেন, প্রাইভেট অরগানাইজেশনগুলি ভালো কাজ করে বিধায় তাদের কখনো লোকসান হয় না। রেলকে নিজের মনে করে আন্তরিকভাবে কাজ করলে, রেল একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। অন্যেরা যদি পারে, আমরা কেন রেলের পরিবর্তন করতে পারবো না, আমরা অবশ্যই পারব।
তিনি বলেন, মানুষ ট্রেনে যাওয়ার সুযোগ পেলে অন্য কোন পরিবহন ব্যবহার করতে চায় না। আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে রেলের আয় বৃদ্ধি করতে পারি। রেলের সমস্যাগুলো সমাধান করতে পারলে ও আয় বৃদ্ধি হলে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের জীবনমানের পরিবর্তন হবে। তার জন্য যাত্রীদের সেবা নিশ্চিত করতে হবে, যাতে মানুষ নির্বিঘেœ পরিচ্ছন্নভাবে ট্রেনে যাতায়াত করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park