1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে যুগান্তরের পঁচিশ বছর বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর এর ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও বর্ষপূর্তির কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম। দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার (সোনারগাঁও) ও স্বজন উপদেষ্টা আল আমিন তুষারের সঞ্চালনায় ও স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার সভাপতি দেওয়ান শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সোনারগাঁও উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল,স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহসীন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, সাংবাদিক হাসান মাহমুদ রিপন,শাহাদাত হোসেন রতন, হীরালাল বাদশা,নাসির উদ্দিন,আনিসুর রহমান,মাজারুল ইসলাম,হুমায়ুন কবির,ইমরান,মাসুদ,সজিব হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে এক বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুগান্তরের বর্ষপূর্তির কেক কাটা হয়। অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন,পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন দৈনিক যুগান্তর টিকে থাকুক দৃঢ়তার সঙ্গে। সত্য প্রকাশে ও সাহসিকতায় অবিচল থাকুক সারাজীবন।
সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, দেশে অনেক পত্রিকা ডাক ঢোল পিটিয়ে বাজারে এলেও পাঠক শুণ্যতা ও নানা কারণে তা আর টিকে থাকতে পারেনি। দৈনিক যুগান্তর শুরু থেকে আজ পর্যন্ত টিকে আছে বীরত্বের সঙ্গে। সত্য প্রকাশে সবসময় আপোষহীন ছিল দৈনিক যুগান্তর। এ কারণে পাঠক প্রিয় হয়ে এখনও সর্বত্র বিরাজমান রয়েছে পত্রিকাটি। আমরা দৈনিক যুগান্তর এর সবসময় সাফল্য কামনা করি।এর আগে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ এর পক্ষ থেকে  নবযোগদানকারী সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park